স্পিনার ঘূর্ণিতে বিশাল জয় পেয়েছে বাংলাদেশ!



ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ১৮৪ রানে হারিয়ে সাদা পোশাকে বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে ইনিংস ব্যবধানে প্রতিপক্ষের কাছে ধরাশয়ী হওয়ার কতইনা তিক্ত অভিজ্ঞতা রয়েছে টাইগারদের। আজ তৃতীয় দিনে সফরকারীদের স্পিনার আক্রমণে ধরাশয়ী করে জয়ের মাধ্যমে ২-০ তে সিরিজ জিতে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। মাহমুদুল্লাহর সেঞ্চুরির পর দুই ইনিংসে  ১২টি উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে একাই ধসিয়ে দিয়েছেন মেহেদী মিরাজ।

আজ সকালে ১১১ রানে ১ম ইনিংসে আউট হওয়ার পর ফলোয়ানে পড়ে সফরকারীরা। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশি স্পিনারদের ঘূর্ণিতে যথারীতি ব্যাটিং বিপর্যয়ে পড়ে সফরকারীরা। প্রথম ইনিংসের পুনারবৃত্তি যেন শুরু হয় সফরকারীদের দ্বিতীয় ইনিংসও। শুরুতেই সাকিব ও মিরাজ একটি করে উইকেট তুলে নেন।

এরপর জোড়া আঘাত হানেন তাইজুল ইসলাম। তার বলে এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়েন সুনিল অ্যামব্রিস ও রোস্টন চেইসকে। বিপদ সামাল দিয়ে পঞ্চম উইকেটে শাই হোপকে নিয়ে অর্ধশতাধিক রানের জুটি গড়েন হেটমায়ার। অবশেষে এই জুটি ভাঙ্গেন মিরাজ। শাই হোপ ২৫ রানে আউট হন। এরপর শন ডারউইচ সৌম্য সরকারের হাতে ক্যাচ দিয়ে টেস্টে প্রথম উইকেটের স্বাদ দেন নাঈম হাসানকে।

তারপর কিছুটা সময় হেটমায়ার দর্শকদের ক্রিটেটীয় আমেজ ভোগ করান। আবারো মিরাজ সেই ম্যাচে চিরচেনা রূপ দেখিয়ে তুলে নেন হেটমায়ারের উইকেটটি। আউট হওয়ার সময় তার রান ছিল ৯২ বলে ৯৩ রান। ইনিংসে মিরাজের পঞ্চম শিকার ওয়ারিক্যান। তাইজুল ইসলাম শেমরন লুইসকে  এলবিডাব্লিউ করার মাধ্যমে ২১৩ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। প্রথমবারের মতো ইনিংস ও ১৮৪ রানের বিশাল জয় তুলে নেয় টাইগার বাহিনী।

এর আগের দিন নিজেদের প্রথম ইনিংসে মাহমুদউল্লাহ রিয়াদের (১৩৬) সেঞ্চুরিতে ৫০৮ রানে পাহাড় গড়ে বাংলাদেশ। এছাড়া সাকিব (৮০), সাদমান (৭৬) এবং লিটন দাস (৫৪) রান করেন।

ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন মেহেদী মিরাজ ও প্লেয়ার অব দ্য সিরিজ হন অধিনায়ক সাকিব আল হাসান।

আগামি ৯ ডিসেম্বর সফরকারীদের বিরুদ্ধে ৩ ম্যাচ ওডিআই সিরিজের ১ম ওডিআই টি অনুষ্ঠিত হবে।
নবীনতর পূর্বতন