সর্বশেষ সংবাদ, সবার আগে
ব্রেকিং
লোড হচ্ছে...

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি

প্রকাশ: • অনলাইন সময় ডেস্ক
লেখার আকার

প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে দিনটিকে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন সংক্রান্ত পরিপত্রে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হবে। এ উপলক্ষে প্রতিবছর ৭ নভেম্বর সাধারণ ছুটি থাকবে।

সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন সংক্রান্ত পরিপত্রে ৭ নভেম্বরকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হবে।

সরকারের নতুন সিদ্ধান্তের ফলে এখন থেকে প্রতিবছর ৭ নভেম্বর সরকারি সাধারণ ছুটি থাকবে। দিনটি রাষ্ট্রীয়ভাবে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করা হবে।

এ সিদ্ধান্তের মাধ্যমে ৭ নভেম্বরকে জাতীয় পর্যায়ে বিশেষ গুরুত্ব দিয়ে পালনের পাশাপাশি দিবসটি উপলক্ষে বিভিন্ন সরকারি ও রাষ্ট্রীয় কর্মসূচি আয়োজনের সুযোগ তৈরি হলো।