মেসি রোনালদোকে হারিয়ে মদ্রিচের হাতে ব্যালন ডি’অর



🏆  ব্যালন ডি’অর জয়ী মদ্রিচ।
🏆 সেরা চারে: মদ্রিচ, রোনালদো, গ্রিজম্যান, এমবাপ্পে।
🏆 #৫ #৬ #৭ মেসি, সালাহ, রাফায়েল ব্যারন।
🏆 এমবাপ্পে কোপা ট্রপি জয়ী।

ক্রিস্টিয়ানো রোনালদো আর লিওনেল মেসির আধিপত্যের অবসান ঘটিয়ে ২০১৮ সালে ১ম বারের মত ব্যালন ডি’অর জয় করলেন রিয়াল মাদ্রিদের ক্রোয়েশিয়ান মিডফিল্ডার লুকা মদ্রিচ। ০৩ ডিসেম্বর সোমবার প্যারিসে সন্ধ্যায় এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানে বর্ষসেরা ফুটবলার হিসেবে মদ্রিচের নাম ঘোষণা করা হয়।

রোনালদো ও অঁতোয়ান গ্রিজমানকে পিছনে ফেলে ব্যালন ডি’অর জিতে নেন মদ্রিচ। সবাইকে অবাক করে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি বিশ্বসেরার সেরা তিনের তালিকা থেকে বাদ পড়েন যান। চলতি বছরের বর্ষসেরার সব পুরষ্কারই জিতে নিয়েছেন মদ্রিচ। গত আগস্টে রোনালদো ও মোহামেদ সালাকে পিছনে ফেলে উয়েফার বর্ষসেরা পুরষ্কারটিও মদ্রিচ তুলে নেন নিজের ঝুলিতে। এরপর সেপ্টেম্বরে এই দুজনকেই পেছনে ফেলে “দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার” নির্বাচিত হন ক্রোয়েশিয়ান অধিনায়ক। এসব পুরষ্কার জিতার মাধ্যমে ব্যালন ডি’অর জয় করবেন বলে সবারই ধারণা ছিল।

লুকা মদ্রিচ পুরষ্কার প্রাপ্তিতে রেকর্ড গড়ার পাশাপাশি মেসি রোনালদোর ১০ বছরের আধিপত্য বিস্তারের অবসান ঘটিয়েছেন বলে মনে করা হয়।

এর আগে পাঁচবার করে ব্যালন ডি’অর জেতার রেকর্ড রয়েছে মেসি রোনালদোর।
নবীনতর পূর্বতন