
আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল)
নিলামের জন্য ১০০৩ জন খেলোয়াড় নিবন্ধন করেছে। যার মধ্যে রয়েছে ২৩২ বিদেশি
ক্রিকেটার। এই তালিকাটিতে ৮০০ জন নতুন ক্রিকেটার রয়েছে। এরমধ্যে ভারত থেকে ৭৪৬ জন।
বিদেশিদের মধ্যে দক্ষিণ আফ্রিকার
সর্বাধিক ৫২ জন ক্রিকেটার নিবন্ধন করেছে। তাছাড়া অস্ট্রেলিয়া থেকে ৩৫ জন, ওয়েস্ট
ইন্ডিজ থেকে ৩৩ জন, শ্রীলঙ্কা থেকে ২8 জন, নিউজিল্যান্ড থেকে ১৭ জন, ইংল্যান্ড থেকে
১৪ জন, বাংলাদেশ থেকে ১০ জন এবং জিম্বাবুয়ে থেকে ৫ জন নিবন্ধন সম্পন্ন করেছে।
এদিকে ব্যাপক উন্নতি করেছে আফগানিস্তান। সে দেশ থেকে ২৭ জন খেলোয়াড় নিলামের জন্য
নিবন্ধন করেছেন। হংকং, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস এবং মার্কিন যুক্তরাষ্ট্রের
প্রতিটি দেশ থেকে একজন করে খেলোয়াড় নিলামের জন্য নিবন্ধন করেছেন।
ফ্র্যাঞ্চাইজি খেলোয়াড়দের শর্টলিস্ট
পাঠানোর জন্য আগামী ১০ ডিসেম্বরে সন্ধ্যা ৫:০০ পর্যন্ত সময় দিয়েছে।