বিপিএলের প্রথম সুপার ওভার ম্যাচে হারল খুলনা টাইটান্স



সময়টা যেন ভালই যাচ্ছেনা মাহমুদুল্লাহর খুলনা টাইটান্স এর। শনিবার দিনের প্রথম ম্যাচে অনেক নাটকীয়তার পরও জয়ের দেখা পেলনা খুলনা টাইটান্স। ড্র হওয়া ম্যাচের সুপার ওভারে খুলনা টাইটান্স ১ রানে হেরেছে চিটাগং ভাইকিংসের কাছে। এই পরাজয়ের ফলে টুর্নামেন্টে এখনো জয়শূন্যই থেকে গেল মাহমুদউল্লাহ রিয়াদের দল।

জয়ের জন্য শেষ ওভারে চিটাগং ভাইকিংসের দরকার ছিল ১৯ রান। ফ্রাইলিঙ্ক ও নাঈম ইসলাম মিলে নিতে রান তুললেন ১৮। ম্যাচ হয় টাই। ম্যাচ টাই হওয়ায় নিয়ম অনুযায়ী খেলা গড়ায় সুপার ওভারে। এদিকে এটা ছিল বিপিএলের ইতিহাসে প্রথম সুপার ওভার। শেষ পর্যন্ত ১ রানে জয় পায় মুশফিকের চিটাগং ভাইকিংস।

খুলনা টাইটান্সের করা ১৫১ রান জবাব দিতে নেমে চিটাগং ভাইকিংসও থামে ঠিক ১৫১ রানে। মিডল অর্ডারে ইয়াসির আলী(৪১) ও মুশফিকুর রহীমের(৩৪) জয়ের পথেই ছিল দলটি। এই দুজন আউট হলে বিপদে পড়ে ভাইকিংসরা। তবে রবি ফ্রাইলিঙ্ক হাল ছাড়েননি। ম্যাচের শেষ ওভারে ফ্রাইলিঙ্ক স্ট্রাইক নিয়ে পরপর দুই বলে দুটি ছক্কা মেরে দলকে জয়ের কাছাকাছি নিয়ে আসেন। শেষ বলে দরকার তখন ১ রান। কিন্তু আরিফুলের স্লোয়ার ডেলিভারি ব্যাটে লাগাতে পারেননি ফ্রাইলিঙ্ক, রান আউট হয়ে যান নন স্ট্রাইকে থাকা সানজামুল। ম্যাচ গড়ায় টাই এ।

সুপার ওভারে ব্যাটিং করে ১ উইকেটে ১১ রান তুলেছে চিটাগং ভাইকিংস। ক্যামেরন ডেলপোর্ট ও ফ্রাইলিঙ্ক নেমেছিলেন ব্যাটিংয়ে। প্রথম তিন বলে ৯ রান তোলার পর জুনায়েদ খানের বলে ফ্রাইলিঙ্ক আউট হওয়ার পর মাঠে নামেন মুশফিকুর রহিম। ১১ রানে থামে চিটাগংয়ের সুপার ওভার।

১২ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নেমেছিলেন খুলনার কার্লোস ব্রাফেট ও ডেভিড মালান। ফ্রাইলিঙ্কের করা এক ওভারের প্রথম ৩ বলে এক চারসহ ৭ রান নেন ব্রাফেট ও মালান। শেষ ৩ বলে দরকার ছিল ৫ রান। চতুর্থ বলে রান আউট হন ব্রাফেট। পঞ্চম বলে ২ রান নেন মালান ও পল স্টার্লিং। শেষ বলে দরকার ৩ রান। শেষ বলে মালান ও স্টার্লিং মাত্র ১ রান নিয়ে হারের ব্যথায় নিয়ে মাঠ ছাড়তে হয় খুলনাকে। ম্যাচ সেরা হন রবি ফ্রাইলিঙ্ক।
নবীনতর পূর্বতন