
বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম
ইয়ং কিম মেয়াদ পূর্ণ হওয়ার তিন বছর আগেই আকস্মিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। যদিও
এখনো তিনি পদত্যাগ করার কোনো কারণ দেখাননি উল্লেখ করেননি।
কিম এমন এক সময় পদত্যাগের ঘোষণা
দিলেন যখন জলবায়ু পরিবর্তন এবং উন্নয়নে অর্থায়নসহ বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট
ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে মতবিরোধ চলছিল।
বিবিসির এক সংবাদে বলা হয়, জিম
ইয়ং কিম এর পদত্যাগের সিদ্ধান্ত কার্যকর হবে ১ ফেব্রুয়ারি থেকে। আপাতত অন্তর্বর্তীকালীন
প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন বিশ্ব ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস্টালিনা
জর্জিয়েভা।
২০১২
সালের জুলাই থেকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে আসছেন জিম। ২০১৭
সালের ১ জুলাই থেকে পাঁচ বছরের জন্য দ্বিতীয় মেয়াদে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হন
জিম ইয়ং কিম। সে অনুযায়ী, ৫৯ বছর বয়সী জিমের এই দফার মেয়াদ শেষ হওয়ার কথা ২০২২
সালে। কিন্তু মেয়াদ পূর্ণ হওয়ার আগেই সরে যাচ্ছেন তিনি।
এক
বিবৃতিতে জিম বলেন, বিশ্ব থেকে চরম দারিদ্র্য দূর করার চেষ্টায় বিশ্ব ব্যাংকের
প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন ছিল তার জন্য অনেক বড় সম্মানের।
বিশ্বব্যাংকের
এক সূত্রে জানা যায়, দায়িত্ব ছাড়ার পর একটি বেসরকারি ফার্মে তিনি যোগ দেবেন, যারা
উন্নয়নশীল দেশগুলোতে অবকাঠামো খাতে বিনিয়োগ নিয়ে কাজ করে।