
স্প্যানিশ
লা লিগায় মেসি ও সুয়ারেজের গোলে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। গেটাফেকে ২-১
গোলে হারিয়ে নতুন বছর শুরু করেছে কাতালানরা। যদিও ম্যাচে দুদলই বেশ কিছু সুযোগ
হাতছাড়া করেছে। শেষ পযন্ত জয় নিয়েই মাঠ ছাড়েন কাতালানরা।
রোববার
রাতে প্রতিপক্ষ মাঠে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়েন এরনেস্তো ভালভেরদের শিষ্যরা।
নিজেদের মাঠে গেটাফে সমর্থকদের বুকে প্রথম ছুরি চালান মেসি। ম্যাচের ২০তম মিনিটে
মেসির গোলে এগিয়ে যায় বার্সেলোনা। এ গোলের মধ্য দিয়ে আসরে নিজের ১৬তম গোলটি করেন
মেসি।
তিন
মিনিট পর ব্যবধান দ্বিগুণ করার সহজ সুযোগ হাতছাড়া করেন সুয়ারেজ। এরপর আবার সুযোগ
আসে মেসিদের। এবার গেটাফের ত্রাতা তাদের গোলরক্ষক। পিকের শট দুর্দান্ত ভাবে আটকে
দেন তিনি। প্রথমার্ধেই আরও বার কয়েক সুযোগ হাতছাড়া করেন মেসি-সুয়ারেজরা
৩৯তম
মিনিটে ডান দিক থেকে মেসির ফ্রি-কিক ঠিকমতো বিপদমুক্ত করতে ব্যর্থ হয় গেটাফের
রক্ষণভাগ। বল চলে যায় ডি-বক্সের বাইরে সুয়ারেসের পায়ে। ডান পায়ের জোরালো ভলিতে ২-০
তে এগিয়ে যায় কাতালানরা।
বিরতিতে
যাওয়ার ঠিক আগ মুহূর্ত ৪৩ মিনিটে গেটাফে একটি গোল পরিশোধ করলেও নির্ধারিত সময়ে আর
কোনো গোলের দেখা পায়নি দুদল। দ্বিতীয়ার্ধে দুই দলই গোল মিসের উৎসবে আবার মেতে ওঠে।
৬৭তম মিনিটে টের স্টেগানকে একা পেয়েও গোল দিতে ব্যর্থ হন মাতা। এর আগে গেটাফের হয়ে
একবার সুযোগ হাতছাড়া করেন আন্তুনোস। ৭৬তম মিনিটে মাতার মতোই গেটাফের গোলরক্ষককে
একা পেয়েও বল জালে জড়াতে পারেননি মেসি।
লিগে
১৮ ম্যাচে ১২ জয় ও চার ড্রয়ে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট এখন ৪০। অ্যাটলেটিকো
মাদ্রিদ ৩৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে থাকা সেভিয়ার পয়েন্ট ৩৩।
চতুর্থ স্থানে উঠে আসা আলভেসের পয়েন্ট ৩১। ১৮ ম্যাচে ৯ জয় ও তিন ড্রয়ে ৩০ পয়েন্ট
নিয়ে পঞ্চম স্থানে রিয়াল মাদ্রিদ।