ওমানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে ২৬ রানে জিতল বাংলাদেশ

 


অবশেষে বাংলাদেশের কাছে ২৬ রানে  রানে হারলো মরুর দেশ ওমান। বাঁচা মরার লড়াইয়ে ওমানের ইনিংসের শুরুতে তাদের বিপক্ষে হারের শঙ্কায় ভুগছিল বাংলাদেশ। 

সৌম্য সরকারকে বসিয়ে দ্বিতীয় ম্যাচে ওপেনিংয়ে নামানো নাঈম শেখের ৫০ বলে ৬৪ রানের অনবদ্য ইনিংস ও সাকিব আল হাসানের ২৯ বলে ৪২ রানের উপর ভর করে ১৫৩ রানের লড়াকু পুঁজি পায় বাংলাদেশ।


১৫৪ রানের তাড়ায় দুর্দান্ত ব্যাটং করে ১৬ ওভার শেষে ৫ উইকেটে ১০৪ রান করে জয়ের পথে অনেকটাই এগিয়ে যায় স্বাগতিকরা। ১৭ তম ওভারে সাকিবের ৪র্থ ও ৫ম ডেলিভারিতে আউট হয়ে যান ওমানের আয়ান খান ও নাসিম খুশি। খেলায় ফেরে বাংলাদেশ। 


এরপর মোস্তাফিজ দুটি উইকেট নিলে স্বাগতিকদের জয়ের আশা অনেকটাই ক্ষীণ হয়ে যায়। শেষ পর্যন্ত অভিজ্ঞতার সঙ্গে পেরে ওঠেনি ওমানিরা।


ওমানের যতীন্দর ৩৩ বলে ৪০ রান করেছেন। মেরেছেন ৪ বাউন্ডারি ও একটি ছয়। প্রজাপতি খেলেন ১৮ বলে ২১ রানের ইনিংস। এই দুজনকে ফিরিয়েছেন সাকিব ও মোস্তাফিজ। 


বাংলাদেশের পক্ষে মোস্তাফিজ ৩ ওভার বোলিং করে ৩৬ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট ও সাকিব ২৮ রানে নিয়েছেন ৩ উইকেট। প্লেয়ার অব দ্যা ম্যাচ হয়েছেন সাকিব আল হাসান।

নবীনতর পূর্বতন