আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর সহায়তা চেয়েছে আফগান প্রধানমন্ত্রী

 


যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানে আরও বেশি সহায়তা দেওয়ার জন্য আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোকে অনুরোধ জানালো আফগান ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ। পাশাপাশি তালেবানের নেতৃত্বাধীন সরকার কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

জাতি নানা ধরনের সংকট পার করলেও  মোল্লা হাসান আখুন্দ ছিলেন চুপ। এজন্য সামাজিক যোগাযোগের মাধ্যমে তার তীব্র সমালোচনা হচ্ছিল। এর মধ্যে তার প্রায় ৩০ মিনিটের একটি ভাষণ দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হলো। ১৫ আগস্ট তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর রাষ্ট্রীয় টেলিভিশনে এটিই ছিল তার প্রথম অডিও ভাষণ।

ভাষণে হাসান আখুন্দ বলেন, "আমরা সব দেশকে আশ্বাস দিচ্ছি যে, তালেবান কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবে না। আমরা সব দেশের সঙ্গে ভালো বাণিজ্যিক সম্পর্ক চাই।"

আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোকে উদ্দেশ্য করে তিনি বলেন আরো বলেন, "সহায়তা আটকে রাখবেন না। ক্লান্ত এ জাতিকে সহযোগিতা করুন, যাতে জনগণের সমস্যার সমাধান হয়।"

এদিকে তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই দেশটিতে মূদ্রাস্ফীতি ও বেকারত্ব বেড়েছে। ধসে পড়েছে দেশটির ব্যাংকিং খাতও। আর্থিক সংকট আরও তীব্র হয় যখন ওয়াশিংটন কাবুলের জন্য রিজার্ভে থাকা  প্রায় ১০ বিলিয়ন সম্পদ জব্দ করে।  এরপর বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল আফগানিস্তানের তহবিলে প্রবেশাধিকার বন্ধ করে দিলে পরিস্থিতির আরও অবনতি হয়।


নবীনতর পূর্বতন