‘বন্দুকযুদ্ধে’ নিহত কুমিল্লায় কাউন্সিলর হত্যার প্রধান আসামি


 

কুমিল্লায় কাউন্সিলর সোহেলসহ জোড়া খুনের প্রধান আসামি শাহ আলমের সাথে পুলিশের 'বন্দুকযুদ্ধে' হয়। বন্দুকযুদ্ধে শাহ আলম নিহত হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত সোয়া একটার দিকে কুমিল্লার গোমতী নদীর বেড়িবাঁধ সংলগ্ন চানপুর এলাকায় বন্দুকযুদ্ধ সংগঠিত হয়।

শাহ আলমের নামে হত্যা, অস্ত্রমাদক ব্যবসা, সন্ত্রাসী কার্যকলাপসহ নানা অভিযোগে অন্তত ছয়টি মামলা আছেশাহ আলমের বাড়ি নগরের সুজানগর বউবাজার তার নামে হত্যা, অস্ত্রমাদক ব্যবসা, সন্ত্রাসী কার্যকলাপসহ নানা অভিযোগসহ অন্তত আরো ছয়টি মামলা রয়েছে

পুলিশ জানায়, কয়েকজন অস্ত্রধারী গোমতী বেড়িবাঁধে অবস্থান করছে, খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশ কোতোয়ালি মডেল থানার পুলিশের সমন্বয়ে একাধিক দল অভিযান পরিচালনা করে রাত আনুমানিক একটার পরে পুলিশ সদস্যরা বেড়িবাঁধের কাছে পৌঁছান এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি চালায় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়

এসময় দুই পক্ষের গোলাগুলিতে একজন সন্ত্রাসী গুলিবিদ্ধ হয় স্থানীয়রা তাকে শাহ আলম বলে শনাক্ত করেগোলাগুলিতে দুই পুলিশ সদস্য আহত হন তাঁদের কুমিল্লা পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে

নবীনতর পূর্বতন