বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপনের অংশ হিসেবে ১৬ ডিসেম্বর দেশব্যাপী শপথ পাঠ করাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তথ্যটি জানিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী।
সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে অনুষ্ঠানটি পরিচালনা করবেন।
ড. কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, জাতীয় বাস্তবায়ন কমিটি 'গ্রেট হিরো অফ দ্য গ্রেট ভিক্টরি' শীর্ষক দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।
বিজয় দিবস উপলক্ষ্যে এই উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিন ও ভারতের রাষ্ট্রপতি শ্রী রাম নাথ কোবিন্দ যোগদান করবেন।