
গতকাল
বাংলাদেশ দিন শেষ করেছিল পাঁচ (৫) উইকেটে ২৫৯ রান দিয়ে। উইকেটে ছিলেন অলরাউন্ডার সাকিব ও মাহমুদুল্লাহ। সকালে শুরুটা দুর্দান্ত ছিল সাকিব ও
মাহমুদুল্লাহর। কেমার রোচের বলে ড্রাইভ খেলতে গিয়ে ১৩৮ বলে ৮০ রান করে সাজ ঘরে
ফিরেন সাকিব। দলীয় রান তখন ৩০১ এর ঘরে।
উইকেটে
আসেন লিটন দাস। কার্লোস ব্রাফেটের বলে রিভার সুইপ খেলতে গিয়ে তিনি আউট হন।
জিম্বাবুয়ে সিরিজে ব্যর্থতার পর আজ তিনি ৫৪ রান করেন। লিটন দাস আউটের সময়
বাংলাদেশের সংগ্রহ ছিল ৩৯৩। একটা প্রশ্ন বার বার উকি দিচ্ছিলো, বাংলাদেশ কত রান
করতে পারবে?
মাহমুদুল্লাহ্
তখনো ওয়েস্ট ইন্ডিজের বোলার দের শাসন করে যাচ্ছিলেন। তাইজুলও ভালই সঙ্গ দিয়ে
যাচ্ছিলেন মাহমুদুল্লাহকে। দু’জনের ব্যাট থেকে ৫৩ রান আসে। যার মধ্যে তাইজুলের রান
২৬। এর আগের দিন নবাগত সাদমান খেলেন ৭৬ রানের দৃষ্টিনন্দন এক ইনিংস। এদিকে দারুন
এক রেকর্ডে সঙ্গি হলো বাংলাদেশ। সব ব্যাটম্যানের নামের সাথে দুই অংকের রান যা
ক্রিকেট ইতিহাসে আর চৌদ্দবার ঘটেছে। সর্বশেষ ব্যাটসম্যান হিসেবে মাহমুদুল্লাহ আউট
হন ১৩৬ রানে। এটি ছিল টেস্টে মাহমুদুল্লাহর ৩য় সেঞ্চুরি।
ওয়েস্ট
ইন্ডিজের পক্ষে কার্লোস ব্রাফেট, ক্যামার রোচ, জোমেল ওয়ারিক্যান ও দেবেন্দ্র বিশু
দুটি করে উইকেট নেন।
এদিকে
বোলিং করতে এসে টাইগাররা ভালই চেপে ধরেছেন ক্যারিবিয়ানদের। এরই মধ্যে ৭৫ রান
তুলতেই ৫ উইকেট হারিয়েছেন ক্যারিবিয়ানরা। যার মধ্যে মেহেদী মিরাজ ৩টি এবং সাকিব
২টি উইকেট নিয়েছেন।