
বিএনপি
চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দণ্ডিতরা আসন্ন একাদশ নির্বাচনে অংশগ্রহণ করতে
পারবেন কিনা সে ব্যাপারে আগামীকাল রোববার বেলা ১১টার মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত হতে
পারে।
গত
বৃহস্পতিবার হাইকোর্টের আদেশে বিএনপি প্রার্থী সাবিরা সুলতানার কারাদণ্ড স্থগিত হওয়ার ফলে বিএনপি নেত্রীসহ বেগম খালেদা জিয়া সহ অন্য দণ্ডপ্রাপ্তদের নির্বাচনে অংশ
নেয়ার ব্যাপারে সম্ভাবনা তৈরি হয়েছিল।
আজ শনিবার
সেই স্থগিতাদেশকে আবারো স্থগিত করা হয়েছে। একই সঙ্গে বিষয়টি হাইকোর্টের ফুল বেঞ্চে
পাঠানো হয়েছে। ফলে দণ্ডপ্রাপ্তদের নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে আবারও অনিশ্চয়তা
তৈরি হয়েছে।
রোববার
নির্বাচন কমিশনের মনোনয়নপত্র বাছাই শেষ হবে। তাই ফুল বেঞ্চ কী সিদ্ধান্ত নেবেন তা
রোববার সকাল ১১টার মধ্যে নিতে হবে বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
অ্যাটর্নি
জেনারেল মাহবুবে আলম বিবিসিকে বলেন, দণ্ডপ্রাপ্তরা নির্বাচন করতে পারবে না এ মর্মে
এর আগে দুটি বেঞ্চ যে রায় দিয়েছিলেন- ফুল কোর্ট তা বহাল রেখেছেন। কিন্তু শনিবার
একটি সিঙ্গল বেঞ্চ বিপরীতমুখী স্টে অর্ডার দেয়ার পর এর বিরুদ্ধে আমরা চেম্বারে
গিয়েছিলাম। চেম্বার তা স্টে করে আবার ফুল কোর্টে দিয়েছেন। সংবিধানের ৬৬
অনুচ্ছেদে যা আছে- তাকে অগ্রাহ্য করে কোনো কোর্ট সাজাপ্রাপ্ত ব্যক্তিকে নির্বাচন
করার সুযোগ দিতে পারে না।
তিনি আরো
বলেন, রোববার বেলা ১১টার মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত দিতে হবে। কারণ, কালই
মনোনয়নপত্র বাছাই শেষ হয়ে যাবে। এরপর তো আর কেউ নতুনভাবে নির্বাচনে অংশ নিতে
পারবে না।