বিয়ে করলেন প্রিয়াঙ্কা ও নিক

অনেক জল্পনা কল্পনার পর শনিবার ভারতের রাজস্থান যোধপুর উমেদ ভবন প্যালেসে অনুষ্ঠিত হয়ে গেলো বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন গায়ক নিক জোনাসের এর বিয়ের অনুষ্ঠান। পিপলস ম্যাগাজিন এর মাধ্যমে জানা গেছে বিয়েটি খ্রিস্টান ধর্মের রীতি অনু্যায়ী সম্পন্ন হয়।

ডিজাইনার রালফ লরেনের নকশা করা বিশেষ পোশাক পরেই বিয়ে করেছেন নিক-প্রিয়াঙ্কা । বিশেষ পোশাক বলার কারণ হচ্ছে, পোশাকটি প্রিয়াঙ্কার বিয়ের আসরের জন্য বিশেষভাবে তৈরি। আর এই খবর নিজেই টুইট করে জানিয়েছেন রালফ লরেন।
রবিবার ঐতিহ্যবাহী হিন্দু রীতি অনুযায়ী তাদের বিয়ে এবং আগামী সপ্তাহে দিল্লিতে রিসিপশন হবার কথা রয়েছে।

বিশ্বস্ত সূত্র থেকে জানা যায়, বিয়ের অনুষ্ঠানের বর ও কনের নিকট আত্মীয় ও বন্ধুবান্ধব ছাড়া কারো প্রবেশে অনুমতি ছিলনা। রয়টার্সের এক সাক্ষী জানিয়েছেন, দম্পতির নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে ছবি তুলতে চেষ্টা করেছেন এমন ফটোগ্রাফারদের সঙ্গে সংঘর্ষের পর স্থানীয় পুলিশকে হস্তক্ষেপ করতে হয়েছিল।
প্রেম শুরুর পর থেকে প্রিয়াঙ্কা-নিক লুকোচুরির আশ্রয় নেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে সব সময়ই নিজেদের সাক্ষাৎ ও ঘোরাঘুরির খবর জানিয়েছেন। তবে বিয়েটা ব্যাক্তিগত ভাবেই সম্পাদন করেছেন এই দম্পতি।   

নবীনতর পূর্বতন