তৃতীয় ক্রিকেটার হিসেবে এক ইনিংসে ১০ উইকেট নেয়ার কীর্তি গড়লেন আজাজ ইউনুস প্যাটেল

 


ইতিহাসের তৃতীয় ক্রিকেটার হিসেবে এক ইনিংসে ১০ উইকেট নেয়ার কীর্তি গড়লেন আজাজ ইউনুস প্যাটেল। ভারতের বিপক্ষে মুম্বাই টেস্টে সব উইকেট তুলে নিলেন প্যাটেলতার আগে ইংল্যান্ডের জিম লেকার ভারতের অনিল কুম্বলের এই মাইলফলকটি গড়ার গৌরব অর্জন করেছিলেন।

শনিবার মুম্বাই টেস্টের দ্বিতীয় দিনে এমন রেকর্ডে নাম লেখান প্যাটেল মোহাম্মদ সিরাজকে আউট করে ইতিহাসে নাম উঠান তিনি ভারতকে ৩২৫ রানে অলআউট করে দিতে ১১৯ রানে ১০ উইকেট নেন প্যাটেল

তার আগে ১৯৫৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যানচেস্টার টেস্টে দ্বিতীয় ইনিংসে ৫৩ রানে ১০ উইকেট নিয়ে এই কীর্তি প্রথম গড়েছিলেন ইংলিশ অফস্পিনার লেকারপরবর্তীতে ভারতের লেগ স্পিনার অনিল কুম্বলে ১৯৯৯ সালে দিল্লি টেস্টে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৭৪ রানে নিয়েছিলেন ১০ উইকেট

১০ উইকেট নিলেও ইতিহাসের সেরা বোলিং ফিগারের দিক থেকে তিন নম্বরে নাম উঠল প্যাটেল


নবীনতর পূর্বতন