ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শেখ হাসিনা, দেশে ফেরার নির্দিষ্ট তারিখ জানালেন না

ভারতের নয়াদিল্লিতে অবস্থিত ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়াতে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলন। যা ছিল তার দেশত্যাগের পর প্রথম সংবাদ সম্মেলন।

উল্লেখ্য, ছাত্র-জনতার ব্যাপক আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট দেশত্যাগ করে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। বর্তমানে ভারতের দিল্লিতে তিনি অবস্থান করছেন।

ভার্চুয়াল এই সংবাদ সম্মেলনে শেখ হাসিনা  বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি তার সময়কাল ও বর্তমান দেশের অবস্থা নিয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন। হাসিনা উল্লেখ করেন, পরিস্থিতির বদল করতেই তিনি বাংলাদেশের ফিরতে চান। তবে বাংলাদেশে ফেরা নিয়ে তারেকের সরকারের সঙ্গে তাঁর কোনও আলোচনা চলছে না, তা স্পষ্ট করেন হাসিনাপুত্র সজীব ওয়াযেদ জয়। 

অন্তর্বর্তী সরকারের সময়কাল থেকেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে দেশে। বিএনপি ক্ষমতায় আসার পরেও সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়নি। তা স্মরণ করিয়ে হাসিনার দাবি, তাঁর দলের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। আওয়ামী লীগের পতনের পর থেকে যাঁরা ‘রাজনৈতিক বন্দি’ হয়েছেন, তাঁদেরও মুক্তির দাবি তুললেন।

কনফারেন্সে সাংবাদিকের প্রশ্নের জবাবে দেশে ফেরার কোন নির্দিষ্ট দিন তারিখ ঠিক করেছেন কিনা এর  জবাবে শেখ হাসিনা নির্ধারিত তারিখ না বললেও ডিসেম্বর বাংলাদেশে ফিরবেন বলে জানান। 

কনফারেন্সে ভিডিও সংযোগের মাধ্যমে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান সহ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়।
নবীনতর পূর্বতন