দেশের ২৩তম রাষ্ট্রপতি হতে চলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুরুতে রাষ্ট্রপতি জন্য অনেক নেতার নাম আলোচনায় থাকলেও বিএনপির মহাসচিবের নামই বেশি এই তালিকায় গুরুত্ব পাচ্ছে বলে জানিয়েছেন বিএনপির নীতিনির্ধারক নেতাদের একজন।
তিনি জানান, দলের শীর্ষ নেতা বিএনপি নীতিনির্ধারণী নেতাদের সাথে রাষ্ট্রপতি পদ নিয়ে আলোচনা করেছেন। সেখানে এই পদের জন্য বিএনপির মহাসচিবের নামই বেশি আলোচনায় আসছে।
পূর্ব থেকেই বিএনপি নেতারা ইঙ্গিত দিয়ে আসছিলেন যে, এবার দল থেকেই একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে রাষ্ট্রপতি পদের জন্য মনোনীত করা হবে।
উল্লেখ্য যে, গত ২৪ জুলাই দেশের ২২তম রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন চুপ্পু তার মেয়াদের দেড় বছর বাকী থাকতেই অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন।
তার পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।