
আসন্ন
একাদশ জাতীয় নির্বাচনের নির্বাচনী প্রচারের অংশবিশেষ হিসেবে আনুমানিক ৯ টায় গণভবন
থেকে গোপালগঞ্জের উদ্দেশে সড়কপথে রওনা হয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও
প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জানা যায়, গোপালঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা
নিবেদন শেষে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার আরম্ভ করবেন তিনি। বিকালে টুঙ্গিপাড়া
ও কোটালীপাড়ায় পৃথক দুটি জনসভায় অংশ নেবেন তিনি।
সূত্রে
জানা যায়, বৃহস্পতিবার সড়কপথে ঢাকায় ফেরার সময় সাতটি স্থানে পথসভা করবেন শেখ
হাসিনা। স্থানগুলো হলো - ফরিদপুরের ভাঙ্গা মোড়, ফরিদপুর মোড়, রাজবাড়ী রাস্তার মোড়,
পাটুরিয়াঘাট, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড, ধামরাই রাবেয়া মেডিকেল কলেজ অ্যান্ড
হাসপাতাল প্রাঙ্গণ ও সাভার বাসস্ট্যান্ড।
এছাড়াও
১৬ ডিসেম্বর বিজয় দিবসের পর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত আরও ২০ জেলায় নির্বাচনী সফর
করার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।