আজ ঐতিহাসিক “কুমিল্লা মুক্ত দিবস”






আজ ৮ ডিসেম্বর ঐতিহাসিক কুমিল্লা মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে কুমিল্লা শত্রুমুক্ত হয়। ১৯৭১ সালের ৭ ডিসেম্বর রাতে মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনী কুমিল্লা বিমানবন্দরে পাক বাহিনীর ২২ বেলুচ রেজিমেন্টের প্রধান ঘাঁটি মুক্তিযোদ্ধাদের আক্রমণে মুক্ত হওয়ার পর মুক্তিযোদ্ধারা ৮ ডিসেম্বর ভোরে কুমিল্লা শহরে প্রবেশ করে আনন্দ উল্লাস করে।

সূত্রে জানা যায়, সেদিন কুমিল্লা শহরবাসী জনগণ ঘর থেকে বের হয়ে রাস্তায় নেমে সেদিন মুক্তিযোদ্ধাদের স্বাগত জানায়। এবং সর্বস্তরের জনগণ আনন্দ উল্লাস করে। বিকালে টাউন হলে স্বাধীন বাংলাদেশের এবং মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন করা হয়। সেদিন বিকাল ৪টায় কুমিল্লা টাউন হল মাঠে তৎকালীন পূর্বাঞ্চলের প্রশাসনিক কাউন্সিলের চেয়ারম্যান মরহুম জহুর আহমেদ চৌধুরী দলীয় পতাকা ও কুমিল্লার প্রথম প্রশাসক অ্যাডভোকেট আহমদ আলী স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন।

কুমিল্লা মুক্ত দিবস পালন উপলক্ষে অন্যান্য বছরের ন্যায় এবারও জেলা প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ র‌্যালী, বিকালে টাউন হল মাঠের মুক্তমঞ্চে স্মৃতিচারণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।


নবীনতর পূর্বতন