বাংলাদেশের মানুষের মুক্তির প্রতীক ধানের শীষ : বঙ্গবীর কাদের সিদ্দিকী




‘ধানের শীষ বিএনপি বা খালেদা জিয়ার মার্কা নয়। এটা বর্তমানে বাংলাদেশের মানুষের মুক্তির প্রতীক।’ বলেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা বঙ্গবীর কাদের সিদ্দিকী।

মঙ্গলবার বিকালে কালিহাতী কলেজ মাঠে ঐক্যফ্রন্টের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, স্বাধীনতা রক্ষা করার প্রতীক ধানের শীষ। জনগণ ধানের শীষে ভোট দেয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে।’

সেসময় তিনি বর্তমান প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ‘আপনার সময় ৩০ ডিসেম্বর পর্যন্ত। তারপর বেগম খালেদা জিয়ার সময়।’

কালিহাতী উপজেলা বিএনপির আহ্বায়ক মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদের সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, ঐক্যফ্রন্টের প্রার্থী ইঞ্জিনিয়ার লিয়াকত আলী, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আতোয়ার রহমান ঢালী ও কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আবদুল হালিম মিয়া প্রমুখ।
নবীনতর পূর্বতন