আজ সন্ধ্যায় জরুরী বৈঠক ডেকেছে জাতীয় ঐক্যফ্রন্ট




আজ মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠকে তুমুল উত্তাপ ছড়িয়েছে। নির্বাচন কমিশনের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক বর্জনের পর জরুরি বৈঠক ডেকেছে জাতীয় ঐক্যফ্রন্ট। আজ সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

সন্ধ্যায় জরুরি বৈঠকের বিষয়টি জাতীয় ঐক্যফ্রন্টের প্রচার ও মিডিয়া সেলের কর্মকর্তা মেহেদী মাসুদ গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। বৈঠকে নির্বাচন বিষয়ে গুরত্বপূর্ণ আলোচনা ও পরবর্তী করণীয় ঠিক করা হবে বলে জানান তিনি।

এর আগে আজ দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের নেতৃত্বে ১০ জন নেতা নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে করতে যান। দুপক্ষের উত্ত্যপ্ত বাক্যবিনিময়ের একপর্যায়ে সভাশেষ না করেই বেরিয়ে আসেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনসহ অন্যরা।
নবীনতর পূর্বতন