মধ্যরাতেই মাঠে নামছে সেনাবাহিনী



একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে আজ  ২৪ জানুয়ারী মধ্যরাত থেকে মাঠে নামছে সশস্ত্র বাহিনীর সদস্যরা। ৩৮৯ উপজেলায় সেনাবাহিনী  এবং ১৮ উপজেলায় টহল দেবেন নৌবাহিনীর সদস্যরা।

প্রতি জেলায় এক ব্যাটালিয়ন করে ৩০ হাজারের বেশি সশস্ত্র বাহিনীর সদস্য নির্বাচনী দায়িত্বে থাকবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগে পরিপত্রে বলা হয়, নির্বাচনে সেনাবাহিনী বিচারিক ক্ষমতা প্রয়োগ করতে পারবেন না, স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবেন। যেকোন অবৈধ সমাবেশ ছত্রভঙ্গ করতে, সশস্ত্র বাহিনীকে ডাকা হলে, তারা ফৌজদারি কার্যবিধির ১২৭ থেকে ১৩২ ধারা অনুযায়ী কাজ করবেন। এক্ষেত্রে অন্য কোনও উপায়ে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা না গেলে, নির্বাহী ম্যাজিস্ট্রেট সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য সামরিক শক্তি প্রয়োগ ও গ্রেপ্তারের নির্দেশ দিতে পারবেন।

এছাড়াও ছয়টি আসনে ইভিএমের ভোটে কারিগরি সহায়তা দেবেন সশস্ত্র বাহিনীর সদস্যরা। এক্ষেত্রে বাহিনীর পোশাকে থাকলেও তারা কোনো অস্ত্র-গোলাবারুদ বহন করবেন না।

স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী সেনাবাহিনী একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আন্তরিকভাবে কাজ করবেন। জাতি তাদের দিকে তাকিয়ে আছেন।


নবীনতর পূর্বতন