ভোটাধিকারের জন্য আন্দোলন করতে হয়, এটা লজ্জার: ড. কামাল হোসেন




জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, যারা ভোটের অধিকারের জন্য এক হয়েছেন তাদের ভোটাধিকার থেকে যারা বঞ্চিত করতে চায় তারা পাকিস্তানের সামরিক শাসক ইয়াহিয়া খানের উত্তরসূরি।

তিনি আরো বলেন, স্বাধীনতার ৪৭ বছর পরেও মানুষকে ভোট দিতে আন্দোলন করতে হয়, এটা লজ্জার বিষয়। আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত ‘জাতীয় সংসদ নির্বাচন ও পেশাজীবীদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ড. কামাল হোসেন বলেন, বাংলাদেশে দ্রুত নির্বাচন মানে পাঁচ বছর। যারা স্বাধীনতা ও বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করে না, তারাই মানুষকে ভোট দিতে বাধা দেয়।

ভোটাধিকারের জন্য আন্দোলন করতে যাওয়া লজ্জার ও দুঃখের বলে তিনি উল্লেখ করেন।


নবীনতর পূর্বতন