জিয়া
অরফানেজ ট্রাস্ট দুর্নীতি ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ফেনী-১ আসনের মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করা
হয়েছে।
আজ
রোববার সকাল সাড়ে ১০টায় একাদশ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাইকালে জেলা
রিটার্নিং কর্মকর্তা ওয়াহিদুজ্জামান তার মনোনয়ন পত্রটি বাতিল ঘোষণা করেন।
সূত্রে
জানা গেছে, বিভিন্ন মামলায় সাজা পাওয়ায় খালেদা জিয়ার মনোনয়ন পত্রটি বাতিল করা
হয়েছে। খালেদা জিয়া ছাড়াও ওই আসনে বিএনপির অন্য প্রার্থী ও দুজন স্বতন্ত্র
প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ওই আসনে ১০ জন প্রার্থীর মনোনয়নপত্র চূড়ান্ত
করেছেন রিটার্নিং কর্মকর্তা।
বিএনপির
আবু তাহের জানিয়েছেন, তাঁরা মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ইসির কাছে আপিল করবেন।
খালেদা
জিয়া কারাগারে থাকলেও তাঁকে তিনটি আসনে প্রার্থী করেছে বিএনপি। আসনগুলো হলো ফেনী-১
এবং বগুড়া-৬ ও ৭। গত ২৮ নভেম্বর ফেনী-১ আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার
মনোনয়নপত্র জমা দেয়া হয়।
খালেদা
জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রেহানা
আক্তার রানু, আবদুল লতিফ জনি ও মো. আবু তালেব। এ সময় খালেদা জিয়ার পরিবারের সদস্য
মো. শাহজাহান মজুমদার এবং ফেনী পৌর বিএনপির সভাপতি আলাল উদ্দিন আলাল, ফেনী জেলা
যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পাটোয়ারীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর
আগে ২৬ নভেম্বর ফেনী-১ আসনে খালেদা জিয়াকে মনোনয়ন দেয়া হয়। পরে খালেদা জিয়ার
নির্বাচনে অংশ নেয়া নিয়ে অনিশ্চয়তার দেখা দেয়ায় এ আসনে দলের ভাইস চেয়ারম্যান ও
ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টুকে চিঠি দেয়া
হয়।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়াকে মোট সতের (১৭) বছরের কারাদন্ড দিয়েছিল আদালত।