
বিশ্বের শীর্ষ ধনকুবের আমাজনের
প্রতিষ্ঠাতা জেফ বেজোস ঘর ভাঙার দুঃসংবাদ শোনালেন। গতকাল আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার স্ত্রী ম্যাককেনজি এক বিবৃতিতে বিবাহ
বিচ্ছেদের কথা জানিয়েছেন। এর মাধ্যমে তাদের দীর্ঘ ২৫ বছরের সংসার জীবনের সমাপ্তি ঘটতে
যাচ্ছে।
মিরর অনলাইনের এক প্রতিবেদনে
জানা যায়, বিচ্ছেদের ঘোষণা আসার পর জেফ বেজোসের গোপন সম্পর্কের কথা জানাজানি হয়ে গেছে।
লরা সানচেজ নামের সাবেক এক টিভি উপস্থাপিকা সঙ্গে গোপন সম্পর্কে জড়িয়ে পড়েছেন বেজোস।
লরা হল হলিউডে ট্যালেন্ট মুঘলখ্যাত প্যাট্রিক হুইটসেলের স্ত্রী। হুইটসেলের মাধ্যমেই পরিচয় হয় বেজোস ও লরা সানচেজের।
বেজোস দম্পতি এক বিবৃতিতে জানিয়েছেন,
দীর্ঘদিনের ভালবাসা বিনিময় এবং সংসার করার পর আমরা আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
তবে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে।
ব্লুমবার্গের কোটিপতি সূচক অনুসারে, জেফ বেজোসের (৫৪) এখন সম্পদের পরিমাণ ১৩৭ বিলিয়ন ডলার। তবে বিচ্ছেদের পর কোটিপতিদের
তালিকায় অবনমন হবে জেফ বেজোসের। কমবে সম্পদের পরিমাণ। ফলে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা
বিল গেটসের সামনে বিশ্বের এক নম্বর ধনী হওয়ার সুযোগ চলে আসবে। কারণ, স্ত্রী
ম্যাকেনজির (৪৮) সম্পদের পরিমাণ ৬৯ বিলিয়ন ডলার। ম্যাকেনজি এখন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী
নারীর তালিকায় রয়েছেন।