অবশেষে মেসির অপেক্ষার প্রহর শেষ হলো।
আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি লা লিগায় ছুঁয়েছেন অনন্য এক মাইলফলক। প্রথম
খেলোয়াড় হিসেবে স্প্যানিশ লা লিগায় ৪০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন বার্সেলোনা
অধিনায়ক। লা লিগার ইতিহাসে এর আগে কেউ ৪০০ গোলের রেকর্ড গড়তে পারেনি।
ন্যু
ক্যাম্পে রোববার রাতে ৫৩ মিনিটে ডি-বক্সে লুইস সুয়ারেজের ছোট পাস ধরে কোনাকুনি
একটু এগিয়ে গোলটি করেন মেসি। এই গোলের মধ্য দিয়ে স্পর্শ করলেন অসাধারণ এই
মাইলফলকটি। আগের ৩৯৯টি গোলের ২৩০টিই যে নিজের চেনা-পরিচিত ন্যু ক্যাম্পে। এইবারের
বিপক্ষে ম্যাচ দিয়ে ন্যু ক্যাম্পে মেসির গোলের সংখ্যা এখন ২৩১টি।
ম্যাচের
অন্য দুটি গোল করেন বার্সেলোনার আরেক তারকা লুইস সুয়ারেজ। এর ফলে ৩-০ তে ম্যাচটি
জিতে নিয়েছে মেসি-সুয়ারেজের বার্সেলোনা।
স্পেনের
শীর্ষ লিগে মোট ৪৩৫ ম্যাচ খেলে অসাধারণ এই কীর্তি গড়লেন লিওনেল মেসি। দুর্দান্ত এই
পথচলায় ম্যাচ প্রতি গোল করেছেন প্রায় ০.৯২ হারে। এই সময়ে তিনি ৮৩ ম্যাচে দুটি করে
গোল করেছেন এবং ৩১ বার হ্যাটট্রিক করেছেন।