
একাদশ
জাতীয় সংসদ নির্বাচনের আগে যেসব রাজনৈতিক দল এবং জোট প্রধানমন্ত্রীর সাথে সংলাপে
অংশ নিয়েছিল, তাদের সাথে আবারো গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংলাপে বসবেন বলে
জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ
রবিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভার আগে
তিনি এসব কথা বলেন।
ওবায়দুল
কাদের সাংবাদিকদের বলেন, ‘এখন নির্বাচন শেষ হয়েছে, আমাদের নেত্রী গতকাল আমাদের
সঙ্গে ওয়ার্কিং কমিটির উপদেষ্টা পরিষদের যৌথ বৈঠকে বলেছেন, যাদের সঙ্গে সংলাপ
হয়েছে, তাদেরকে আবার চিঠি দিয়ে সংলাপে ডাকবেন তিনি। আর সেটা খুব শিগগির জানিয়ে
দেওয়া হবে।’
একাদশ
সংসদ নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে জাতীয় ঐক্যফ্রন্টের ‘জাতীয় সংলাপ’ করার ঘোষণা
দেওয়ার পর ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে সংলাপে বসার সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের
যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ
চৌধুরী ও মহিবুল হাসান চৌধুরীসহ ঢাকার আশেপাশের নেতাকর্মীরা।