মার্কিন জলসীমায় রণতরী পাঠাবে ইরান



ইরানি নৌ কমান্ডার জানিয়েছেন মার্কিন জল সীমার কাছে আটলান্টিক মহাসাগরে যুদ্ধজাহাজ মোতায়েন করবে ইরান।

পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীকে ইরান তাদের নিরাপত্তায় হুমকি বলেই মনে করে। আর এই জন্য যুক্তরাষ্ট্রকে ভয় দেখাতে ইরানের নৌবাহিনী এখন তাদের রণতরী নিয়ে যুক্তরাষ্ট্রের জলসীমার কাছে যাওয়ার উদ্যোগ নিচ্ছে।

ইরানের নৌবাহিনীর উপ-কমান্ডার রিয়ার এডমিরাল তৌরজ হাসানি গতকাল শুক্রবার জানিয়েছেন আগামী মার্চে ইরানি নববর্ষের শুরুতেই তাদের নৌবহর আটলান্টিক মহাসাগরে যাত্রা শুরু করবে। তৌরজ হাসানি বলেন, “আটলান্টিক মহাসাগর অনেক দূর। তাই ইরানি নৌবহরের এই অভিযানে ৫ মাস সময় লেগে যেতে পারে।” 

তিনি আরো জানান, নৌযুদ্ধ জাহাজগুলোতে রয়েছে নতুন তৈরি ডেস্ট্রয়ার শাহান্দ। আছে হেলিকপ্টার ওড়ার ডেক। এছাড়াও এতে রয়েছে বিমান বিধ্বংসী এবং জাহাজ বিধ্বংসী অস্ত্রসহ ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য এবং ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র।

উল্লেখ্য, গত মাসেও ইরানের এক সামরিক কর্মকর্তা আটলান্টিক মহাসাগরে যুক্তরাষ্ট্রের জলসীমার কাছে যুদ্ধজাহাজ পাঠানো হতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন।
নবীনতর পূর্বতন