
টানা তৃতীয়বার প্রধানমন্ত্রীর
দায়িত্ব গ্রহণের পর আগামীকাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন। একাদশ
জাতীয় সংসদ নির্বাচনের পর এটাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার গোপালগঞ্জে প্রথম সফর।
প্রধানমন্ত্রীর সহকারী একান্ত
সচিব-১ কাজী নিশাত রসুল স্বাক্ষরিত গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান
সরকারের কাছে পাঠানো এক ফ্যাক্স বার্তায় এ তথ্য জানা গেছে।
ফ্যাক্স বার্তায় জানানো হয়,
বুধবার সকাল ১০ টায় তেজগাঁও বিমান বন্দর থেকে হেলিকপ্টারে করে গোপালগঞ্জের
টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। ১০ টা ৪০ মিনিটে তিনি টুঙ্গিপাড়া পৌঁছাবেন। ১১
টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের
বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। দুপুর ১২ টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া
থেকে পুনরায় ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন।
টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের
সহ-সভাপতি মোঃ ইলিয়াস হোসেন প্রধানমন্ত্রী
৯ জানুয়ারী টুঙ্গিপাড়া আসছেন। এ খবরে টুঙ্গিপাড়ার আওয়ামী লীগ নেতা কর্মী ও সমর্থকদের
মধ্যে নতুন করে উৎসাহ উদ্দিপনা সৃষ্টি হয়েছে।
গোপালগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ
সাইদুর রহমান খান বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা
হয়েছে। তাঁর টুঙ্গিপাড়ায় আগমন ও নির্বিঘ্নে ঢাকায় ফিরে যাওয়ার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন
করা হয়েছে।