
একাদশ
জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘ভোটবর্জন তাদের ব্যক্তিগত ব্যাপার। এ বিষয়ে আমাদের কিছু বলা ঠিক
হবে না।’
তিনি আরো বলেন, সারা দেশে অনুষ্ঠিত নির্বাচনে
জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও গণজোয়ার প্রমাণ করেছে জণগণ প্রধানমন্ত্রী
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডে খুবই খুশি হয়েছে। সকাল থেকে
সারা দেশে নারী, পুরুষ এবং তরুণ ভোটাররা ব্যাপকভাবে ভোটকেন্দ্রে উপস্থিত
হয়ে নৌকা প্রতীকে ভোট দিয়েছেন।
আজ
রবিবার সারাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় সংবাদ সম্মেলনে
ওবায়দুল কাদের এসব কথা বলেছেন।
জাতীয় ঐক্যফ্রন্টের অভিযোগ
মিথ্যা বলে তিনি
আরো বলেন, নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর হয়েছে।