প্রায় ২৮ ঘণ্টা বন্ধ থাকার পর
পুনরায় চালু করা হয়েছে মোবাইল ফোন ইন্টারনেট সেবা। রোববার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায় এই সেবা চালু হওয়ার খবর পাওয়া যায়।
এর আগে গতকাল শনিবার দুই দফায় মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়। প্রথমে দুপুর আড়াইটায় মোবাইল ইন্টারনেটের থ্রিজি ও ফোর-জি সেবা বন্ধের নির্দেশ দেয় বিটিআরসি। সেসময় শুধু টুজি সেবা চালু ছিল। পরবর্তীতে রাত ১২টায় মোবাইল ইন্টারনেট সেবা পুরোপুরি বন্ধ করে দেয়া হয়।

বিটিআরসি
সূত্রে জানা গেছে, ‘রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে ও গুজব প্রতিরোধে’ সরকারের
নির্দেশনায় এই পদক্ষেপ নেওয়া হয়। ভোটের দিন (৩০ ডিসেম্বর) মধরাত পর্যন্ত মোবাইল
ইন্টারনেট পুরোপুরি বন্ধ থাকবে বলেও জানিয়েছিল সংস্থাটি।
তবে ভোট শেষ হওয়ার ঘন্টা দুয়েক পরেই ইন্টারনেট সেবা পুনরায় চালু করা হয় বলে নিশ্চিত
করেছে মোবাইল ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান। মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ
থাকলেও ব্রডব্যান্ড ইন্টানেট চালু ছিল।