সরকার নির্বাচনের নামে তামাশা করেছে: মির্জা ফখরুল ইসলাম





ভোট গ্রহণ শেষ হওয়ার পর নির্বাচন সম্পর্কে তাঁর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার সকল রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নিবাচনের নামে তামাশা করেছে যেটা ইতোমধ্যে প্রমানিত হয়েছে।

তিনি আরো বলেছেন, আমরা কখনোই এরকম নির্বাচন অতীতে দেখিনি। যেখানে পুলিশ, র‌্যাব, প্রশাসন সবাই মিলে নির্বাচন করছে। আওয়ামী লীগ ছিল গৌণ। মূল কাজ করছে পুলিশ আর র‌্যাব।

তিনি বলেন, "এই নির্বাচনের সবচেয়ে উদ্বেগজনক ব্যাপারটা হচ্ছে এখানে একটি ইনস্টিটিউশন হিসেবে নির্বাচন জিনিসটাকেই ধ্বংস করে ফেলা হয়েছে। মানুষের আস্থা পুরোপুরি চলে গেল।"


উল্লেখ্য, সন্ধ্যা পৌনে ৭টায় মির্জা ফখরুল নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও থেকে ঢাকায় পৌঁছান
 
নবীনতর পূর্বতন