বেশ
কিছুদিন ধরেই গুঞ্জনটা চলছিল। অবশেষে ঢাকা-১৭ আসন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির
(জাপা) চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। এর আগে চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাওয়ার
পরপরই রাজনৈতিক মহলে আলোচনা চলছিল এই আসনটি ছেড়ে দিচ্ছেন তিনি।
এরশাদ বলেন, মহাজোটকে সমর্থন করবে জাতীয় পার্টি। মহাজোট যে সিদ্ধান্ত নিবে প্রার্থীদের তা মেনে নিতে হবে। জাতীয় সংসদ নির্বাচনে নিজ জেলা রংপুর-৩ আসনের পাশাপাশি ঢাকার গুলশান, বনানী, ঢাকা সেনানিবাস (ঢাকা-১৭) আসনেও প্রার্থী হয়েছিলেন এরশাদ।
রংপুর-৩ মহাজোটের শরিক জাতীয় পার্টিকে ছেড়ে দিলেও ঢাকা-১৭ আসনে এরশাদের বিপরীতে চিত্রনায়ক ফারুক (আকবর হোসেন পাঠান) কে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। এছাড়াও এই আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হয়েছেন বিজেপি চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ।

আওয়ামী
লীগ নেতৃত্বাধীন মহাজোট থেকে নির্বাচনের ঘোষণা দেওয়ার পরও শতাধিক আসনে জোটের
সিদ্ধান্তের বাইরে জাতীয় পার্টির প্রার্থী রাখার পর নানা গুঞ্জনের মধ্যে গত ১২
ডিসেম্বর চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন এরশাদ। ১৫ দিন পর ভোটের তিন দিন আগে
বুধবার রাতে দেশে ফেরেন তিনি।
আজ বৃহস্পতিবার বিকেলের সংবাদ সম্মেলনে ঢাকা-১৭ আসন ছেড়ে দেওয়ার ঘোষণা দিলেন হুসেইন মুহাম্মদ এরশাদ।