
বাংলাদেশের
তথা দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী হিসেবে বেশ পরিচিত জয়া আহসান। বছরের শেষের দিকে পেলেন অনন্যে এক
অর্জনের সুসংবাদ। ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম "টাইমস অব ইন্ডিয়া"
বেছে নিয়েছে এ বছরের সেরা বাঙালি নারী অভিনেত্রীদের। এই পত্রিকার বিচারে সেরা
হয়েছেন কয়েকজন। এদের মধ্যে জয়া অন্যতম। এমন অর্জনে জয়া খুবই আনন্দিত।
এই
তালিকায় অন্য নারী অভিনেত্রীরা হলেন- বলিউড অভিনেত্রী কাজলের মা অভিনেত্রী তনুজা,
মমতা শঙ্কর, চূর্ণী গাঙ্গুলি, চিত্রাঙ্গদা চক্রবর্তী, পাওলি, সারা সেনগুপ্ত ও
শৌরসেনী মৈত্র প্রমুখ।
এ বছরের অক্টোবরে কলকাতায় মুক্তি
পেয়েছে জয়া অভিনীত ভারতীয় বাংলা চলচ্চিত্র ‘এক যে ছিল রাজা’। সৃজিত মুখার্জির এই ছবিতে
‘মৃণ্ময়ী’ চরিত্রে সবচেয়ে শক্তিশালী চরিত্রটি ছিল জয়ার। এছাড়াও এই ছবির অন্য অভিনয়
শিল্পীরা হলেন অপর্ণা সেন, অঞ্জন দত্ত, অনির্বাণ ভট্টাচার্য প্রমুখ। ঐতিহাসিক ভাওয়াল
সন্ন্যাসীর মামলার ঘটনা নিয়ে ছবিটি বানিয়েছেন সৃজিত। ছবিতে ভাওয়াল রাজার ভূমিকায় ছিলেন
যীশু, আর জয়া ছিলেন তাঁর বোনের চরিত্রে।
বর্তমানে জয়া আহসান কলকাতায় নতুন সিনেমা ‘বিজয়া’র
প্রচারের পাশাপাশি একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন।
উল্লেখ্য,
গত ১৯ অক্টোবর মুক্তি পাওয়া জয়ার প্রথম প্রযোজনা ‘দেবী’ বাংলাদেশ, যুক্তরাষ্ট্র,
কানাডা ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে ব্যাপক সাড়া ফেলেছে।