
গত
১৭ বছর ধরে সবচেয়ে শ্রদ্ধাভাজন নারীর আসনটিতে বিরাজমান ছিলেন আরেক সাবেক ফার্স্ট
লেডি ও সাবেক প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটন।এবার সে তালিকাতে তিনি তৃতীয়
অবস্থানে রয়েছেন। তালিকার দ্বিতীয় স্থানটিতে রয়েছেন জনপ্রিয় টক-শো হোস্ট ওপরাহ্ ইউনফ্রি।
মিশেল
ওবামার এই নির্বাচনের মধ্যে দিয়ে তালিকার শীর্ষে থাকা হিলারি ক্লিনটনের ১৭ বছরের
শ্রেষ্ঠত্বের অবসান ঘটলো।
এছাড়া
এই মতামত জরিপের পুরুষদের মধ্যে সবচেয়ে শ্রদ্ধাভাজন হিসেবে উত্তরদাতারা বরাবরই
বেছে নিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে। তিনি গত ১১ বছর ধরেই এই সম্মানটি
পেয়ে আসছেন।
এছাড়া
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১৯৭৬ সাল
ছাড়া গ্যালপ পোল ১৯৪৬ সাল থেকে প্রতিবছরই এই মতামত জরিপটি পরিচালনা করে আসছে।
এই
জরিপে ১০২৫ প্রাপ্তবয়স্ক উত্তরদাতাকে বিশ্বের যে কোন স্থান থেকে তাদের সবচেয়ে
শ্রদ্ধাভাজন মানুষটিকে বেছে নিতে বলা হয়েছিল।
-খবর বিবিসি