গত দু’বছরে যুক্তরাষ্ট্র ইরানের সাথে আলোচনার জন্য ১১ বার প্রচেষ্টা চালিয়েছে: রুহানি



ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, গত দুই বছরে যুক্তরাষ্ট্র ইরানের সাথে আলোচনা শুরু করার জন্য ১১ টি প্রচেষ্টা চালিয়েছে। তেহরান তা প্রত্যাখ্যান করেছে।

মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প মে মাসে ইরানের সঙ্গে একটি বহুমুখী পারমাণবিক চুক্তি থেকে প্রত্যাহারের পর দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এবং ইসলামী প্রজাতন্ত্রের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং আঞ্চলিক প্রভাবকে হ্রাস করার জন্য নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করেছে।

ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিংয়ে (আইআরআইবিবি) এ রুহানি বলেছেন, "যদি আপনি আমেরিকা জয়ী মনে করেন তবে জেনে রাখুন আজ ইরান বিজয়ী এবং ট্রাম পরাজিত হয়েছে।" 

"গত বছর যুক্তরাষ্ট্র সরাসরি আট বার এবং এই বছর তিনবার পরোক্ষভাবে আলোচনায় বসার অনুরোধ করে। আমরা জনগণের মর্যাদার ভিত্তিতে তা গ্রহণ করিনি।" মার্কিন যুক্তরাষ্ট্র কোন বিষয় নিয়ে আলোচনা করতে চেয়েছিল সে বিষয়ে রুহানি কোন মন্তব্য করেনি। 

জুলাইয়ে ট্রাম্প রুহানির সাথে বৈঠকের মাধ্যমে ২০১৫ সালের পারমানবিক চুক্তি ও ইরানের সাথে  সম্পর্ক উন্নত করার ব্যাপারে আলোচনা করতে রাজি ছিলেন। ট্রাম্প বলেন, "তারা যদি দেখা করতে চায় তবে আমরা দেখা করব"। 

ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সামরিক কমান্ডাররা ট্রাম্পের প্রস্তাবকে মূল্যহীন এবং "একটি স্বপ্ন" হিসাবে প্রত্যাখ্যান করে।
-রয়টার্স
 


নবীনতর পূর্বতন