হাওলাদার আউট, মসিউর ইন!



জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদারকে সরিয়ে দলের নতুন মহাসচিব হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে দলের প্রেসিডিয়াম সদস্য মসিউর রহমান রাঙ্গাকে। আজ সোমবার জাতীয় পার্টির এক ‍বিজ্ঞপ্তিতে এই খবরটি জানানো হয়। 

বিজ্ঞতিতে বলা হয়, মসিউর রহমান রাঙ্গাকে দেওয়া চিঠিতে হুসাইন মুহাম্মদ এরশাদ বলেছেন, “আপনাকে জাতীয় পার্টির মহাসচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হল। পার্টির প্রেসিডিয়াম সদস্যের পাশাপাশি আপনি এই অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।জাতিয় পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।”

এর আগে গতকাল ঋণ খেলাপির কারণে রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্রটি বাতিল হয়। তিনি পটুয়াখালী-১ আসন থেকে মনোনয়ন জমা দিয়েছিলেন।

পার্টির সূত্র জানায়, জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদসহ বেশ কিছু নেতার বিরুদ্ধে মনোনয়নের আর্থের লেনদেনর ব্যাপারে অভিযোগ ওঠে।

সূত্রের ধারণা নিজের দায় এড়ানোর জন্যই মহাসচিবকে সরিয়ে ‍দিয়েছেন পার্টির চেয়ারম্যান।

নবীনতর পূর্বতন