সকল আসনেই খালেদা জিয়ার মনোনয়ন বাতিল




ফেনীর পর এবার বগুড়ার বাকী দুই আসনেও মনোনয়ন বাতিল হলো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। এর মধ্য দিয়ে সকল আসনের খালেদা জিয়ার মনোনয়ন বাতিল হলো। খালেদা জিয়া কারাগারে থাকলেও তাঁকে তিনটি আসনে প্রার্থী করেছে বিএনপি।

আজ সকাল সকাল সাড়ে ১০টায় একাদশ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাইকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ওয়াহিদুজ্জামান খালেদা জিয়ার ফেনী-১ আসনের মনোনয়ন পত্রটি বাতিল ঘোষণা করেন। বিভিন্ন মামলায় সাজা পাওয়ায় খালেদা জিয়ার মনোনয়ন পত্রটি বাতিল করা হয়েছে এমনটাই শোনা যাচ্ছে। খালেদা জিয়া ছাড়াও ওই আসনে বিএনপির অন্য প্রার্থী ও দুজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ওই আসনে ১০ জন প্রার্থীর মনোনয়নপত্র চূড়ান্ত করেছেন রিটার্নিং কর্মকর্তা।

দুপুরে খালেদা জিয়ার বগুড়া-৬ ও ৭ আসনের মনোনয়নটিও বাতিল ঘোষণা করেন বগুড়ার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। বগুড়া-৬ আসনে বগুড়া পৌরসভার মেয়রের পদ থেকে পদত্যাগ না করায় খালেদা জিয়ার উপদেষ্টা এ কে এম মাহবুবুর রহমানের মনোনয়নটিও বাতিল ঘোষণা করা হয়। তবে ওই আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল হওয়ার আশংকা থাকায় উক্ত আসনগুলোতে বিএনপি থেকে একাধিক প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছিল।

আইন অনুযায়ী ফৌজদারি অপরাধে দুই বছর বা তার বেশি সাজা হলে দণ্ডিত ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবেন না । এ কারণে খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এজন্যই খালেদা জিয়ার মনোনয়ন বাতিল করা হয়েছে বলে সূত্রে জানা যায়।

খালেদা জিয়ার উপদেষ্টা ও বগুড়া পৌরসভার মেয়র এ কে এম মাহবুবুর রহমান বলেন, আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমেই সরকারের এই ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেবেন জনগণ। তিনি আরো বলেন, খালেদা জিয়াকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ায় দলের মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর কিংবা দলের হাইকমান্ড যাঁকে চাইবে, তিনি ধানের শীষের প্রার্থী হবেন।

নবীনতর পূর্বতন