
একাদশ
জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী ওবায়দুল কাদের এবং
বিএনপি প্রার্থী ও স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ মনোনয়ন নিয়েছেন। এই
দুই হেভিওয়েটের লড়াইয়ে জমে উঠেছে নোয়াখালী-৫ আসনের নির্বাচনী আবহাওয়া।
সোমবার
সকালে ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে সময়
সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, একাদশ নির্বাচনে আওয়ামী লীগ ফাঁকা মাঠে গোল
দিতে চায় না। নিজ আসনের প্রতিদ্বন্দ্বী বিএনপির ব্যারিস্টার মওদুদ আহমদ সম্পর্কে
বলেন, মওদুদ আহমদ সাহেবের মনোনয়নপত্রে ত্রুটি ছিল, ঘাপলা ছিল। তার প্রার্থিতা না
টিকলে আমি কষ্ট পেতাম।
ওবায়দুল
কাদের আরো বলেন, আমার আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী মওদুদ আহমদ। মনোনয়ন যাচাই
বাছাইয়ের আগে আমাকে একটি বিশ্বস্ত সূত্র থেকে জানানো হয়েছিল যে, মওদুদের ফরমে কিছু
কিছু ত্রুটি আছে, ঘাপলা আছে। আমি তখন মন্তব্য করেছিলাম যে, মওদুদ সাহেব ভোট না
করলে আমি খুব কষ্ট পাবো। মওদুদ সাহেব নির্বাচন না করলে আমি কার সঙ্গে নির্বাচন
করবো? আমার প্রতিদ্বন্দ্বিতা তো জমবে না।
আওয়ামী
লীগ চায় একাদশ জাতীয় সংসদ নির্বাচন বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য হোক। ‘কাজেই ফাঁকা
বুলি, ফাঁকা প্রতিশ্রুতি দিতে চাই না।যা সত্য তাই বলছি, আমরা একটা ক্রেডিবল ইলেকশন
করতে চাই। কারণ, গত নির্বাচনে বিএনপি অনুপস্থিত থেকে একটা সমস্যা সৃষ্টি করেছে,
আপাতদৃষ্টিতে।’