রামপুরায় বাসের ধাক্কায় এসএসসি শিক্ষার্থী নিহত


রাজধানী ঢাকার রামপুরায় সোমবার রাত সাড়ে ১০টার দিকে ডিআইটি রোডে সোনালী ব্যাংকের সামনে অনাবিল পরিবহনের বাসের ধাক্কায় রামপুরা একরামুন্নেসা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহতের নাম মাইনুদ্দিন। তিনি পূর্ব রামপুরার বাসিন্দা।


পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর সেখানে লোকজন জড়ো হতে থাকে। এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা বাসে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছিল।


পুলিশ বলছে, দুর্ঘটনার পর বাস থেকে পালিয়ে যাওয়ার সময় আহত এক ব্যক্তিকে জনগণ আটক করে তাদের কাছে হস্তান্তর করেছে। বাসচালক হতে পারেন তিনি। 


ওসি রফিকুল ইসলাম বলেন,  সোমবার রাত ১০টার পর রামপুরা বাজারের কাছে বাসচাপায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে বাসে আগুন দিয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে।

নবীনতর পূর্বতন