দক্ষিণ
আফ্রিকা ফেরত একজনের শরীরে
ওমিক্রন ভ্যারিয়েন্ট পাওয়া গেছে বলে
বুধবার সৌদি আরবের স্বাস্থ্য
মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন।
বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে,
সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়
বলছে, ওই ব্যক্তিকে আইসোলেশনে
রাখা হয়েছে। এবং
ওই ব্যক্তির সংস্পর্শে এসেছে এমন ব্যক্তিদেরও
আইসোলেশনে রাখা হয়েছে।
সৌদি আরবই প্রথম মধ্যপ্রাচ্যের
দেশ যেখানে ওমিক্রন শনাক্ত
হলো বলে এক প্রতিবেদনে
জানিয়েছে।
সৌদি আরবে স্বাস্থ্য মন্ত্রণালয়
বলেছে, ওমিক্রনে আক্রান্ত ওই ব্যক্তি সৌদি
আরবের নাগরিক। তবে
ওই ব্যক্তি আফ্রিকার কোন দেশ থেকে
সেখানে গিয়েছেন, তা জানায়নি স্বাস্থ্য
মন্ত্রণালয়।
যদিও ওমিক্রনের বিস্তার রোধে গত সপ্তাহেই আফ্রিকার সাত দেশের ওপর সাময়িক ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব। তবে দক্ষিণ আফ্রিকার সঙ্গে তাদের বিমান যোগাযোগ এখনো অব্যাহত রয়েছে।
বিশ্ব
স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ওমিক্রন নিয়ে গত সোমবার
একটি সতর্কবার্তা দিয়েছে। সংস্থাটি
করোনাভাইরাসের এই নতুন ধরন কিছু
অঞ্চলে ‘মারাত্মক পরিণতি’ ডেকে আনতে পারে
বলে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে।
বিজ্ঞানীরাও এই ধরন নিয়ে উদ্বিগ্ন। তার মনে করেন আগের সব ভ্যারিয়েন্টের চেয়ে এই ভ্যারিয়েন্ট অনেক বেশি দ্রুত সংক্রমণ ঘটাতে সক্ষম। এমনকি করোনার নতুন এই ধরনটি টিকার কার্যকারিতাকেও ফাঁকি দেওয়ার সক্ষমতা অর্জন করে থাকেতে পারে বলে আশঙ্কা করছেন।
যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে,
এক বিজ্ঞানী করোনার নতুন এই
ধরনকে ‘ভয়ংকর’ বলে আখ্যা
দিয়েছেন। আরেক
বিজ্ঞানী বলেছেন, এতটা ভয়ংকর ধরন
তাঁরা দেখেননি। এ
কারণে নতুন ধরন ওমিক্রনকে
বলা হচ্ছে 'সুপার ভ্যারিয়েন্ট'।